শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

খোলা আকাশের নিচে  মানবেতর রাতযাপন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া অগ্নিকাণ্ডে ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ১৫টির মত বসতঘর। এতে ১২ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

আজ (৪ আগস্ট)শুক্রবার মাগরিবের নামাজের আগে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুরগুরি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাগরিবের নামাজের আগে উল্লিখিত এলাকার সিরাজুল ইসলামের রান্না ঘরের চুল্লী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পরবর্তীতে পার্শ্ববর্তী ঘর গুলোতে ছড়িয়ে পড়লে এতে টিনের চালা ও টিনের বেড়া দেওয়া সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, সেলিম উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে ক্ষতিগ্রস্ত হয় ১৫ টির মত বসতঘর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্ট্রেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েনের নেতৃত্ব ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে ক্ষতিগ্রস্থ শাহ আলম ও সিরাজুল ইসলাম বলেন, ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমান আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের এলাকার নেতা আলম ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন। আর অন্য কোন সরকারি-বেসরকারি সহায়তা এখনও পাইনি।

এ ব্যাপারে কাঞ্চনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আলম বলেন, আগুনে ক্ষতিগ্রস্থরা কেউ স্কুলের দপ্তরি, রিক্সার মেকানিক ও শ্রমিক। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য সহায়তা দিয়েছি। আগামীতে সমাজের বিত্তবানদেরও তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কাঞ্চনা ইউনিয়ন (ইউপি) পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মন্নান অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়। এতে ৫টির মত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...