রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সরকার তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের (আওয়ামী লীগ) সরকার তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।

সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল এবং গত সাড়ে ১৪ বছরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিকাশ অভূতপূর্ব।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ৩য় আন্তর্জাতিক ‘তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা’ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী ‘স্মার্ট সমাজে সকলের যথাযথ তথ্যপ্রাপ্তির সুযোগ’ (ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল অ্যাকসেস টু ইনফরমেশন ফর স্মার্ট সোসাইটি) প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে তথ্যপ্রযুক্তির সর্বজনীন প্রসার ও গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ আমাদেরকে স্মার্ট সমাজের পথে এগিয়ে নিচ্ছে।

দেশের ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবাকেন্দ্র, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ, মানুষের একাধিক সিমকার্ড ব্যবহারের কারণে ১৭ কোটি মানুষের হাতে ১৮ কোটি মোবাইল সিমকার্ড বিশ্বজগতের তথ্য ও জ্ঞানকে সহজলভ্য করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই তথ্য ও জ্ঞানকে বিবেচনা ও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারলে জীবন আরও সমৃদ্ধ হবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুনের সভাপতিত্বে ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ার ড. দিলারা বেগম অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক জিলিয়ান অলিভার উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশের গবেষকদের সঙ্গে ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনার গবেষকসহ ১৩টি দেশের প্রায় ৪০০ অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রাক-উদ্বোধনী অনলাইন সেশনের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলন ৪২টি গবেষণাপত্র নিয়ে আলোচনার মাধ্যমে শনিবার (৫ আগস্ট) শেষ হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...