শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, সচেতনতায় মাইকিং 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে টানা কয়েকদিনের মাঝারি ও ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসের শঙ্কা দেখা দিয়েছে।  এদিকে টানা বর্ষণে কিছুটা বিপাকে পড়েছে স্বাভাবিক জনজীবন । কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে জেলা সদরের পাহাড়ি এলাকা গুলোতে বসবাসকারী জনসাধারণ পাহাড় ধ্বস আতংকে দিন কাটাচ্ছেন।

এদিকে টানা  বৃষ্টির কারণে বান্দরবান-থানচি রোডে নীলগিরির নিকটবর্তী কালা পাহাড় থেকে বড় একটি পাথর ধসে পড়ায় ঐ রাস্তায় সকাল থেকে সকল প্রকার যানচলা চল বন্ধ হয়ে যায়।

খবর শুনে তাৎক্ষণিকভাবে থানচি উপজেলা ফায়ার সার্ভিস অফিস এবং বলি পাড়া বিজিবি সদস্যরা মিলে সকাল থেকে পাথরটি অপসারণের চেষ্টা চালায়।

বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৪-৫ঘন্টা চেষ্টার পর পাথরটি অপসারণ করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়া।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট বৃষ্টি পাত হয়েছে ৯৬ মিলি।তিনি জানান আগামী সাত দিন চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বান্দরবানে বিভিন্ন উপজেলায় ভারি বৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা বেশি রয়েছে।

এদিকে বৃষ্টিপাতের কারনে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান জেলা সদরের পৌরসভার কয়েকটি এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা,এসময় তিনি পাহাড়ে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন করেন, এবং ঝুকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন।এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু,৯ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা জানান,  কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে উপজেলার পাহাড়ি অধ্যুষিত বসবাসকারী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।এবং তাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের সমন্বয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। এদিকে বান্দরবান পৌরসভার পক্ষ হতেও জনসচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...