ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ মইনুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই রবিবার রাতে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দিন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট ও মাইজভান্ডার গাউছিয়া রহমানিয়া মইনিয়া মনজিলের উদ্যোগে মইনিয়া মন্জিলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউছিয়া রহমানিয়া মইনিয়া মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।
বক্তব্য রাখেন প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
