ফটিকছড়িতে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়। সেখানে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহনেওয়াজ এর সভাপতিত্বে এবং লোকমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র, একে জাহেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, মহিলা নেত্রী জেবুন নাহার মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একে আজাদ বাবুল,শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ আরো অনেকে।
