শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিশ্ব বেনিয়াদের হাতে দেশ তুলে দেয়ার অপচেষ্ঠার বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার অনুরোধ তথ্যমন্ত্রী’র

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির নামে মানুষ ও গাড়িঘোড়া পোড়ানো এবং নিজেদের ক্ষমতার স্বার্থে বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দেয়ার যে অপচেষ্ঠা, সেটির বিরুদ্ধে সাংবাদিক বন্ধুদের কলম ধরার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি বিনষ্ট করার অপচেষ্টা হচ্ছে। দেশের সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। সাংবাদিকরা মানুষকে সঠিক নির্দেশনা দিতে পারে। আপনারা কলাম লেখেন, রিপোর্টিং করেন, সর্বোপরি আপনাদের লেখনিতে দেশের সকল অপশক্তির বিরুদ্ধে জনগণকে রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর চিন্তা প্রসূত। তিনি ২০১৪ সালে সাংবাদিকদের একটি সভায় গিয়ে কল্যাণ ট্রাস্ট গঠনের জন্য নিজে থেকে অভিপ্রায় ব্যক্ত করেন। এখন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সারাদেশের সাংবাদিকদের জন্য একটি ভরসার স্থলে পরিণত হয়েছে। এটির স্থিতি এখন ৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। তা আরও বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণকালে কিছু নির্দেশনাও দিয়েছেন।

তিনি বলেন, আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার। সেই কারণে করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদের জন্য এককালীন অনুদান দেওয়া হয়নি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় সেটি আমরা এখানে করতে পেরেছি। সেজন্য ১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন। ২০২২ সালে সবমিলিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ১০ কোটি টাকার বেশি অনুদান দিয়েছি, এটি কেউ আশা করেনি, কল্পনাও করেনি। চট্টগ্রামে গত তিন-চার বছরে যে পরিমাণ সাংবাদিক অনুদান পেয়েছেন তা গত ৪০ বছরেও কেউ পাইনি।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের চাকুরীর নিশ্চিয়তা নেই, এটি সত্য। আমার অনেক বন্ধুবান্ধব সাংবাদিক, চাকুরী যাওয়ার পর তার যে হাহাকার সেটি আমি নিজ চোখে দেখেছি। সাংবাদিকতায় একবার ঢুকে গেলে বের হতে পারা একরকম অসম্ভব। এটির নিশ্চয়তা হওয়া প্রয়োজন। সেজন্য গণমাধ্যম নীতিমালা করেছি। এটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কিন্তু মালিকরা সেটির বিরোধীতা করছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাংবাদিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্রেচুইটি, বীমা এসব হওয়া দরকার। ওয়েজবোর্ডেও রয়েছে এসব বাস্তবায়নের কথা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম, সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাধারন সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...