শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভাঁওতাবাজির রাজনীতি বন্ধ করুন বিএনপিকে ভূমিমন্ত্রী 

মোঃ মহিউদ্দিন

বিএনপিকে ভাঁওতাবাজির রাজনীতি বন্ধ করতে বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি

রবিবার (৩০ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী কলেজে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

আরও পড়ুন:বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন: বিএনপিকে ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী বলেন, মাঠ আওয়ামীলীগের দখলে, সাধারণ মানুষের গনতন্ত্র নিয়ে তাদের (বিএনপিকে) ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নই। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে।

বর্তমান সরকারের সাড়ে ১৪ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। বিএনপির আমলে দেশে কোনো উন্নতি হয়নি, দেশকে তারা আবার হাওয়া ভবনে নিয়ে যেতে চাই।

আরও পড়ুন যাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ ছিলনা তারাই গণতন্ত্রের কথা বলছে: ভূমিমন্ত্রী

মন্ত্রী বলেন, এক বিন্দু রক্ত থাকতেও গনতন্ত্রকে আমরা ধরে রাখব। দেশ এখন নিরাপদে আছে, শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ না থাকলে কারো হাতে দেশ নিরাপদ থাকবে না। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নির্বাচনে আসুন, জনগণ যাকে ভোট দেয়। পুরনো মিথ্যা গল্প বলে লাভ নেই, আগামী নির্বাচনে কোনো ত্রুটি থাকবে না। নির্বাচন সুন্দর শান্তিপূর্ণ ভাবে একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে। এবং জনগণের ভোটে আমরা আবারও ক্ষমতায় আসব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষাই জাতিই মেরুদণ্ড, শিক্ষা ছাড়া লক্ষে পৌছানো যায় না। আগামী নির্বাচনের আগে সম্ভব না হলে নির্বাচনের পরে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ সরকারি করণ হবে ইনশাআল্লাহ। যেখানে কর্ণফুলীকে একটি উপজেলায় পরিনত করেছি সেখানে কলেজ সরকারি করণ তেমন ব্যাপার হবে না ইনশাআল্লাহ।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক শামিমা আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা আ. লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম প্রমুখ।

একই অনুষ্ঠানে আয়োজন ছিলো নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, কলেজ গেইট ও আখতারুজ্জামান বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

পাশপাশি সাধারণ শিক্ষার্থীরা ব্যানার টাঙ্গিয়ে কলেজটি সরকারি করার দাবি জানান মন্ত্রীর কাছে।

কলেজর প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ ইফতেখার ইসলামের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। উৎসবমূখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিতি চোখে পড়ার মতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...