বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।

শনিবার (২৯ জুলাই) বেলা ১২ টায় অত্র বিদ্যালয়ের এই প্রকল্প পরিদর্শন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক( উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প) ড.মলয় চৌধুরী, যুগ্ম সচিব এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই এসিল্যান্ড মারজান হোসাইন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর  ঝিমি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সচিব জানান, স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশের ৪শত ৭৯টি উপজেলা পরিষদ কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে বরাদ্দ প্রাপ্ত হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদে এই প্রকল্পের সহায়তায় চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে পারছে।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ লক্ষ ৬৫ হাজার ৯২৫ টাকা ব্যয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টারটি নির্মাণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...