বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে আঠারো কোটি আট লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত সড়কের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

এখন পার্বত্য অঞ্চলের গ্রামের জনসাধারণ শহরের সুযোগ সুবিধা ভোগ করছে,এখন গ্রাম আর গ্রাম নেই,স্কুল,কলেজ,আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল,যোগাযোগ ব্যবস্থা সহ নানা সুবিধা পৌছে গেছে পার্বত্য অঞ্চলের গ্রাম গুলোতে।এই উন্নয়নের একমাত্র অবদান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শি দেশ পরিচালনা।

শনিবার ২৯শে জুলাই বান্দরবান চিম্বুক সড়কের তারাছা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা,৪নং সুয়ালক,৬নং ওয়ার্ডের গেৎশমনি পাড়া এলাকায় এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত বেতছাড়া বাজার সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প (DDRRIP-3HD) এর আওতায় সাড়ে আঠারো কোটি আট লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি, বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাধীন বাস্তবায়িত সড়ক,রুমা বিসি হতে ম্যাওফা পাড়া ভায়া তারাছা ইউপি অফিস পর্যন্ত ৫২৫০ মিঃ সড়ক নির্মাণ করা হয়।

বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সভাপতির বক্তব্যে এলজিইডি,বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, সড়কটি উদ্বোধনের ফলে বান্দরবান রুমা সড়ক হতে তারাছা ইউনিয়ন পরিষদ, বেতছড়া বাজার ও বৌদ্ধ পাড়া হয়ে বান্দবান সদর উপজেলার সাথে সংযুক্ত হয়েছে।

প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার শতশত লোকজন চলাচল করে। এই সড়কটি বাস্তবায়নের ফলে একাধিক পাড়াবাসীর উৎপাদিত কৃষিজ ও ফলজ পণ্য সহজে জেলা সদরে পরিবহন করতে পারবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বান্দরবান এর বাস্তবায়নে প্রায় সারে আঠারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এই সড়কটি উদ্বোধনের ফলে স্থানীয় বসবাসকারী জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার (রেকর্ড রুম) লীমা আক্তার,সহকারী পুলিশ সুপার, মোজাফফর হোসেন,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক, মোঃ সামসুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...