সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিকেলে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ছেলেদের বিশ্বকাপে বরাবরই হট ফেবারিট ব্রাজিল। বিশ্বমঞ্চে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু মেয়েদের ফুটবলে অনেকটা পিছিয়ে লাতিন আমেরিকার দেশটি। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে থাকলেও কখনোই নারী বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।

তবে এবার সেই অধরা সোনালি ট্রফি জয়ের মিশনে শনিবার (২৯ জুলাই) বিকেলে মাঠে নামছে সেলেসাওদের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স।

এর আগের ম্যাচে পানামাকে ৪-০ গোল বিধ্বস্ত করেছিল তারা। তাই এই ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ফ্রান্সও চাইবে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা।

তাই এই ম্যাচে হারলেই কিংবা ড্র করলে নক-আউটে উঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে তারা। এমন কঠিন সমীকরণে জয়ের বিকল্প নেই হার্ভে রেনারের শিষ্যদের সামনে।

এই ম্যাচে বাড়তি নজরে থাকবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আরি বোর্গেস। আগের ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্টে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তিনি। এ ছাড়া রক্ষণভাগে চমক দেখাতে পারেন অধিনায়ক রাফায়েলে।

অন্যদিকে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। কাফ মাসলের ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে না-ও দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক উইন্ডি রেনার্ডকে। সেই সঙ্গে লেস ব্লুজদের আরেক তারকা সেলমা বাচাও এই ম্যাচে থাকছেন না।

ফ্রান্সের সঙ্গে এর আগে ১১ বারের দেখায় কখনোই জিততে পারে ব্রাজিল। ফরাসি মেয়েদের ৬ জয়ের বিপরীতে ড্র হয়েছে ৫ ম্যাচে।

সবশেষ চারবারের দেখায় প্রতিবারই হেরেছে সেলেসাওরা। ২০১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিলিয়ান মেয়েরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...