সীতাকুণ্ডে বিয়ের দেড় মাসের মাথায় গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের পূর্বপাশ্বে ৪নং ওয়ার্ডের খুরশিদ গাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে অভিমান করে সে আত্নহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড়মাস আগে ঐ এলাকার মাঈনুল হোসেন আরজুর সাথে চট্টগ্রাম নগরীর হালিশহরের ফুল চৌধুরীপাড়ার মোঃ নবীর মেয়ে নাঈমার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই সোহেল আহমেদ বলেন, একটি রুম থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
