শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

এসএসসিতে পার্বত্যঞ্চলে সেরা  কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ

শতভাগ পাস,  জিপিএ-৫ ৫১ জন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

২০২৩  সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে প্রতিবারের মতো এবারও পার্বত্যঞ্চলে  নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।

এ বছর কাপ্তাই নৌবাহিনী স্কুল হতে এসএসসিতে ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৮ জন পাস করেছে এবং ৫১ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ১০০%।

কাপ্তাই উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা জানান ,  এই বছর এই  প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। স্কুলে এসএসসিতে মোট পাশের হার শতভাগ ।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্য অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছি। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...