শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সকল ধর্মের সম-অবস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকল ধর্মের সম অবস্থানের মাধ্যমেই সকলকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।

এখন মন্দির কেন্দ্রীক আলাদা আলাদা উপাসনালয় গড়ে উঠার কারনে এখন একই মন্দিরে নিজ ধর্মাবলম্বীদের উপস্থিতি কমে যাচ্ছে,শুধু ধর্মীয় উপাসনালয় গড়ে উঠলেই হবে না,ধর্মীয় উপাসনালয় গুলোকেও সমাজে বসবাসকারী জনসাধারণের জীবনমানের উন্নয়নে এগিয়ে আসতে হবে।শিক্ষার প্রসারে ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা,ধর্মীয় সংগঠন গুলো যদি সমাজে অসহায়,দুস্থ শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিতে এগিয়ে আশে তাহলে সমাজে অনেক অসহায় শিক্ষার্থী উন্নত শিক্ষার্জনের সুযোগ পাবে।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চল কর্তৃক বৌদ্ধ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,সংবর্ধনা ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চল কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে শুক্রবার (২৮শে জুলাই) বিকেলে জেলার অরুন সারকি টাউন হলে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,বান্দরবান অঞ্চলের আয়োজনে বৌদ্ধ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,সংবর্ধনা ও যুব পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,বান্দরবান অঞ্চলের সভাপতি মিসেস সুচিত্রা তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি),নার্গিস সুলতানা, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও পৌর আওয়ামী লীগ সভাপতি,অমল কান্তি দাশ,পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক,মোঃ সামসুল ইসলাম,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,জাতীয় কমিটির চেয়ারম্যান,চিন্ময় বড়ুয়া রিন্টু,মহাসচিব,প্রকৌশলী সীমান্ত বড়ুয়া,বৌদ্ধ যুব পরিষদ,বান্দরবান অঞ্চলের সাধারণ সম্পাদক,হিতোষ ময় বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,বান্দরবান অঞ্চল কমিটির সকল সদস্য বৃন্দ,বৌদ্ধ কৃতি শিক্ষার্থী বৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বান্দরবান অঞ্চলের নিজস্ব তহবিল হতে বান্দরবান সদর উপজেলাধীন ১০টি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত ৬ষ্ট হতে দশম শ্রেণীর ৫০ জন কৃতি বৌদ্ধ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি ১০০০ টাকা করে সর্বমোট ৫০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।

পরে মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...