শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কবি লেখকদের পদচারণায় মুখরিত কাপ্তাই সাহিত্য মেলা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগীতায়, বাংলা একাডেমির সমন্বয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় শুরু হলো দুইদিন ব্যাপী সাহিত্য মেলা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

যেখানে রাঙামাটি জেলার দুর দুরান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, কবি- সাহিত্যিক, পাঠক, শিক্ষক- শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য  মেলার শুভ উদ্বোধন করেন   রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় তিনি বলেন, সকলে লেখক হতে পারে না, লেখক স্বত্বা ভেতর হতে আসতে হয়। কবিতা, গান, সাহিত্য চর্চা মানুষের মনকে বড় করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম,, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,  রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রুনেল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী ।

এরপর প্রধান অতিথি সাহিত্য মেলার স্টল পরিদর্শন করেন এবং কবি, লেখক ও পাঠকদের সাথে কথা বলেন।

এদিকে উদ্বোধনী পর্ব শেষে কবি, সাহিত্য ও ছড়াকারদের প্রানবন্ত উপস্থিতিতে প্রবন্ধ পাঠ, সাহিত্য আড্ডা, ছড়া ও কবিতা পাঠ এবং লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পর্বের উদ্বোধন করেন।

কর্ণফুলি সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দীন এর সভাপতিত্বে এসময় প্রবন্ধ পাঠ করেন রাঙামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক ( ভারপ্রাপ্ত) রুনেল চাকমা এবং কবি মুহম্মদ মুহসিন। সেই প্রবন্ধের উপর আলোচনা করেন কর্ণফুলি সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দি এবং বিএন স্কুল এন্ড কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক শেহেলিনা হাবিব সুধা।

এছাড়া সাহিত্য সম্মেলনের লেখক কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাঙামাটি সাহিত্য পরিষদ এর সভাপতি কবি হাসান মনজু ও অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কবি,গীতিকার ও সংগঠক মো: মনির আহম্মদ।

এদিকে সাহিত্য মেলায় ৭টি নান্দনিক বইয়ের স্টল দেওয়া হয়েছে। যেখানে রূপসী কাপ্তাই, নন্দন বইঘর, উত্তমাচা, পার্বত্য কাব্য ছন্দনীড়, দীপা বইঘর, আজাদ লাইব্রেরী এবং পাঠক লাইব্রেরী নামের ৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...