বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএসপিআই শিক্ষার্থী মৃত্যু : ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাস এর দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান এর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। 

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির ছাত্রাবাসের দোতলায় উঠে ঘটনাস্থলে যান এবং সেখানে অবস্থানরত অনান্য শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে কথা বলেন।

এসময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি জসীম উদ্দীন, ওসি (তদন্ত) নূরে আলম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষররা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এসপি জানান, শিক্ষার্থী সাদিকের মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা আজ ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আর এই বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান। এছাড়া তিনি এই ঘটনা নিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে যেন কোন উদ্বেগ বা আতংক বিরাজ না করে সেজন্য অনুরোধ জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্রাবাসের সর্বোচ্চ নিরাপত্তা জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...