সোমবার, ২৪ আগস্ট ২০২৬

‘বিএনপি নির্বাচন চায় না, ক্ষমতা চায়’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উপর শকুনের আগ্রাসী কু-দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় না। শুধু ক্ষমতা চায়। এজন্য তারা বিদেশে লক্ষ কোটি ডলার বিনিয়োগ করে শকুন রূপি লবিস্ট নিয়োগ করেছে। এ কারণে ইদানিং বাংলাদেশে বিদেশীদের ঘন ঘন আনাগোনা বেড়ে গেছে।

রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন।

তিনি বলেন, বিএনপি কথিত একদফার ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন শান্তিপূর্ণ হলে কোনো সমস্যা নেই।

অতীতের মতো তাদের অভিযানে শান্তি বলে কোনো শব্দ নেই। কেননা অতীতে দেখেছি তারা আন্দোলনের নামে জ্বালাওপোড়াও করেছে। টানা ৯০ দিন হরতাল অবরোধ করে কম করে হলেও ৯ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ নষ্ট করেছে। এ সবের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এই অশান্তির বিরুদ্ধে আমরা সবর্শক্তি নিয়োগ করে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবো।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন হবেই এবং সংবিধান সম্মতভাবে।

বিএনপি চায় তাদেরকে পছন্দ ও ছক অনুযায়ী নির্বাচন হউক। এটা তাদের কল্পনা প্রসূত স্বপ্ন। বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার জন্য নেতিবাচক পথে এগুচ্ছে। এজন্যই তারা নির্জলা মিথ্যাচার করে বিদেশের কাছে করুণা প্রার্থী হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের মমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব সিদ্দিক আহমদ, দিদারুল আলম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...