সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নির্বাচনে প্রমাণ হবে কার কত ভোট আছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে এলে প্রমাণ হবে কার কত ভোট আছে। প্রমাণ হয়ে যাবে জনগণ বিএনপি নাকি আওয়ামী লীগের পাশে আছে।

রোববার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিএনপি নির্বাচনে এলেই শক্তি পরীক্ষা হয়ে যাবে। শেখ হাসিনার ওপরে গ্রেনেড হামলা করেছেন, বোমাবাজি করেছেন। আপনারা আবার হুমকি দেন আওয়ামী লীগকে তাড়িয়ে দেবেন।

আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ এত ছোট দল নয়। আমাদের দেশের যুবসমাজ উন্নয়ন চায়। তারা শান্তি, লেখাপড়ার সুযোগ, কর্মসংস্থান এবং উজ্জ্বল ভবিষ্যৎ চায়। আপনারা তো কখনও দিতে পারেননি। আপনারা পেরেছেন শুধু গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস আর হত্যার রাজনীতি করতে।

তিনি বলেন, আমরা মানিকগঞ্জে প্রতিনিয়ত গোলাগুলি আর মারামারি দেখেছি। কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি। মানিকগঞ্জ ঢাকার খুব কাছের জেলা হওয়ার পরও প্রায় ৩০ বছর অবহেলিত ছিল।

কারণ, তখন অন্য একটি দল ক্ষমতায় ছিল। এখন মানিকগঞ্জের যে উন্নয়ন হয়েছে বিএনপি-জামায়াতের সময় তার কিছুই হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের চেহারা পাল্টে দিয়েছেন। তিনি নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন যে মানিকগঞ্জবাসী নৌকায় ভোট দিলে তাদেরকে উন্নয়ন উপহার দেবেন। মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রীও উন্নয়ন করে মানিকগঞ্জবাসীকে দেখিয়ে দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী যদি সঠিকভাবে আমাদের দিকনির্দেশনা ও সহযোগিতা না করতেন তাহলে করোনার এই মহামারি প্রতিরোধ করা সম্ভব হতো না।

তিনি আমাদের সব সময় সহযোগিতা করেছেন বলেই আমরা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি। করোনা মোকাবিলায় আমরা এশিয়ায় প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী কামরুল হুদা সেলিম, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...