মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-১৭ আসনে ভোট: সিসি ক্যামেরায় চোখ ইসির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরায় ভোটকক্ষ মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ইভিএমে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হলেও ব্যালট পেপারের ভোটে মনিটরিং এই প্রথম।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ভোটকেন্দ্র মনিটরিং করছেন প্রধান নির্বাচন কমিশনার, অন্য কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম উপস্থিত আছেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সব মিলিয়ে ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে এই আসনের উপ-নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

এছাড়া বেনাপোলের ১২ কেন্দ্রে ১১৯টি সিসি ক্যামেরা এবং ভান্ডারিয়ার ৯ কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোট মনিটরিং করা হচ্ছে।

২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে এক হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপ-নির্বাচন ও দুই পৌরসভা ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে। প্রতিটি ভোটকক্ষে একটি এবং কেন্দ্রে বাইরে আরও দুইটি সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করছে কমিশন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে নির্বাচন কমিশন। এছাড়াও ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...