বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাড়লো আরও একমাস

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরও একমাস বাড়ানো হয়েছে।

রবিবার (১৬ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের মতো এবারও তিন মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই তিন মাস কার্পজাতীয় মাছ হ্রদে অবমুক্ত করা ও হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তুলতে এ নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় সে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার যখন বন্ধ করা হয়, তার চেয়েও বর্তমানে পানি কম। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আরও এক মাস নিষেধাজ্ঞা বৃদ্ধির সিদ্ধান্ত মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া জেলেদের জন্য বাড়তি এক মাসের খাদ্যশস্যের জন্য মন্ত্রণালয়কে জানানো হবে।

মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় হ্রদের পানি দ্রুত শুকিয়ে গেছে। নিষেধাজ্ঞা দেওয়ার সময় যে পরিমাণ পানি ছিল, এখনও প্রায় তার কাছাকাছি পানির স্তর রয়েছে। তাই মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য সভায় আরও এক মাস নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টি হচ্ছে না। তাই হ্রদের পানি বাড়ছে না। এ অবস্থায় সবার সঙ্গে আলোচনা করে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...