শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চবিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষক সমিতির চিঠি

গিয়াস উদ্দিন

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসকে নিরাপদ করার কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর চিঠি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (১২ জুলাই) চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয় ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বেড়ে চলেছে। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সমগ্র দেশেই প্রতিদিন অগণিত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে।

চিঠিতে আরো বলা হয়, পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত আবাসিক হল ও অনুষদগুলোতে এবং তার আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ও বিস্তারকে ঝুঁকিপূর্ণভাবে বাড়িয়ে তুলেছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জোরালো প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক হল সমূহে ছাত্র-ছাত্রীরা ফিরে আসার পূর্বেই ক্যাম্পাসকে পরিপূর্ণভাবে ডেঙ্গুর প্রভাব মুক্ত করতে ‘এডিস মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হোক।’ জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

চিঠির অনুলিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বরাবর দেওয়া হয়।

পাহাড়, বন,ঝর্ণা ও ছোট ছোট নালায় ভরা ২৩০০ একরের বিশাল চবি ক্যাম্পাসে স্বাভাবিকভাবেই মশার আতঙ্ক বেশি। এরমধ্যে সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, কিছুদিন ধরে ক্যাম্পাস বন্ধ। আবাসিক হলসহ অনেক জায়গায় পানি জমে আছে। সারাদেশে ডেঙ্গু ভয়ংকর রকমের প্রাদুর্ভাব ঘটছে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয় খুলছে৷ তাই শিক্ষার্থীরা যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সেজন্য পদক্ষেপ নিতে জানিয়েছি।

মশা নিধন ও ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নুরুল আজিম সিকদার বলেন, ইতোমধ্যে রেজিস্ট্রারের সাথে কথা বলা হয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে স্প্রে করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে ক্যাম্পাসে মাইকিং করেছে চবি শিক্ষার্থীদের সংগঠন উত্তরণ। সংগঠনটির প্রধান উপদেষ্টা ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, মহামারীর দিকে ধাবিত হওয়ার পথে ডেঙ্গু। এবার হাসপাতালে এত বেশি পরিমাণ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলো সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য প্রতিটি পাড়া মহল্লা শহর থেকে সচেতনতা তৈরি কাজ শুরু করতে হবে। কারণ সবাই সচেতন না হলে কারো একার পক্ষে ডেঙ্গু দূর করা সম্ভব নয়। আমার প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এগিয়ে আসবে। প্রতিটি প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা প্যাগোডা থেকে মানুষকে সচেতন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...