বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অনুমোদনহীন ২৫ লাখ টাকার প্রসাধনী জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে হিমালয়া নামে একটি কোম্পানির অনুমোদনহীন ২৫ লাখ টাকার প্রসাধনী জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মজুতকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, রিয়াজউদ্দিন বাজারের আমতল এলাকায় রয়েল টাওয়ারের তৃতীয় তলায় একটি গোডাউনে অনুমোদনহীন প্রসাধনী মজুতের সংবাদ পেয়ে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেখানে হিমালয়া নামে একটি কোম্পানির বিপুল পরিমাণ ফেসওয়াশ পাওয়া যায়। এগুলোর গায়ে কারখানার স্থান লেখা হয়েছে জামালপুরের বিসিক শিল্প এলাকা।

কিন্তু এগুলোর কোনো বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে হিমালয়া কোম্পানির চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি হাজির হন। কিন্তু তিনিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ফেসওয়াশগুলোকে বিদেশী পণ্য হিসেবে বাজারজাত করার জন্য গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্য বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল।

এছাড়া বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। কিন্তু তারা সে অনুমোদন নেননি।

এসব অপরাধে অবৈধ পণ্য মজুত করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মাহফুজুর রহমান ও জিল্লুর রহমান এবং কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...