বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নিজের ‘লাকি ব্রেসলেট’ আমিরকে দিয়ে দিলেন সালমান!

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খানের চলাফেরায় নিজস্ব একটা স্টাইল আছে। যেমন-তিনি সব সময় হাতে ব্রেসলেট পরেন। ফিরোজা পাথরের এ ব্রেসলেটকে তিনি বলেন, ‘লাকি ব্রেসলেট’। এ ব্রেসলেটটি তার এতই প্রিয় যে, সেটি কেউ খুলে নেওয়া তো দূরের কথা, ধরলেও অপছন্দ করেন সালমান।

কিন্তু সম্প্রতি সেই ব্রেসলেটই আরেক সুপারস্টার আমির খানকে পরিয়ে দিয়েছেন তিনি! ঘটনাটি আসলে ঘটেছে সালমান খানের বাড়িতে। কুরবানির ঈদ উদযাপন করতে আমির খান সম্প্রতি গিয়েছিলেন সালমানের বাড়িতে। সেখানে পার্টিতে দুই তারকার সেলফিও পোস্ট করেছেন সালমান।

রাতে সালমানের অনুরোধে তার বাড়িতেই থাকতে হয় বলিউড পারফেকশনিস্টকে। পরদিন সকালে ঘুম থেকে জেগেই নিজ বাড়িতে চলে আসেন আমির। তারপরই নিজের হাতে সালমানের প্রিয় ব্রেসলেট দেখতে পান।

কিছুক্ষণের মধ্যেই রাতের ঘটনা মনে পড়ে তার। রাতেই অবশ্যই সবার নজর ছিল আমিরের দিকে। কারণ, তার হাতে ছিল সালমানের ‘লাকি’ ব্রেসলেট। যেটা সালমান কোনোভাবেই হাতছাড়া করেন না, সেটা আমিরের হাতে কীভাবে এলো? এটা ভেবেই সবাই তখন হতবাক। সম্প্রতি ঘটনা খোলসা করেছেন আমির নিজেই।

এক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সালমানের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আমরা ওর সিনেমার সাফল্য উদযাপন করছিলাম। আসলে সেই রাতে সালমান একটু বেশিই মদ্যপান করে ফেলেছিল, সঙ্গে আমিও। আর তখনই সে নিজের ব্রেসলেট খুলে আমার হাতে পরিয়ে দিল। আর বলল, তুমি আমার ভাই। আমরা একে অপরকে এত দীর্ঘ সময় ধরে চিনি, কখনো এভাবে উদযাপন করিনি। তাই আমি তোমায় এটা দিচ্ছি।’

আমির অবশ্য জানিয়েছেন, পরদিনই তিনি সালমানের সঙ্গে দেখা করে সেটা ফেরত দিয়ে এসেছেন। কারণ, তার হাতে ব্রেসলেটটি পরে বেশ অস্বস্তি লাগছিল।

ব্রেসলেটের পাথর সম্পর্কে সালমান বেশ আগে আমিরকে বলেছিলেন, ‘এই পাথরটিকে ফিরোজা বলা হয়।

মূলত, এখানে দুটি জীবন্ত পাথর আছে. একটা গ্রিক এবং অপরটি ফিরোজা। যদি আপনার মধ্যে কোনো নেতিবাচকতা আসে তাহলে সেটা প্রথমে এ পাথরে আসে, আর এটিতে শিরার মতো তৈরি হয় আর ফেটে যায়। এটা আমার সপ্তম পাথর।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...