বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই।

সোমবার দুপুরে চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তাছাড়া আগামী নির্বাচন যে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, সেটি আবারও তাদের জানানো হয়েছে।

তিনি বলেন, বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনে পর্যবেক্ষক আসবেন, পর্যবেক্ষণ করবেন। ভিয়েনা কনভেনশন নীতিমালা অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে।

তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তিসহ অন্য বিষয় নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময় শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকবে। এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে এবং নির্বাচনে সহায়তা করবে।

আরও পড়ুন: মোসাদের সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে: কাদের

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈঠকের পর বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ওয়েট অ্যান্ড সি। অনেক কিছুই জানতে পারবেন।

বৈঠকের বিষয়ে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। এদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ আছে। সে জন্য ছয় সদস্যের প্রতিনিধি দল এসেছে। নির্বাচন নিয়ে দলটি বিভিন্ন রাজনৈতিক দল ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের আগে সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় মানবাধিকার কমিশনে যান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...