শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া : ৭ সদস্য গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায়  দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়াদানকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ।

শনিবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার র‍্যাব ১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য তথ্য জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ জুলাই রাতে অভিযান চালিয়ে চক্রটির ০৭ অস্ত্রধারী সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

এসময় তাদের আস্তানা তল্লাশী করে ২টি ওয়ান শুটার এক নলা বন্দুক, ১টি ওয়ান শুটার কাটা রাইফেল, ১টি ওয়ান শুটার রাইফেল (এলজি), ১টি এয়ার রাইফেল/গান, ২ রাউন্ড মেশিনগানের (এমজি) বুলেট, ১০ রাউন্ড রাইফেলের বুলেট, ১১ রাউন্ড ১২ বোর কার্তুজ, ৮৯ রাউন্ড এয়ার রাইফেল বল, ১টি বড় রামদা, ১ সেট সেনাবাহিনীর ভুয়া ইউনিফর্ম, ১টি বাইনোকুলার, ৮টি মোবাইল ফোন এবং ১০টি সীম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল,  কক্সবাজারের চকরিয়ায় নলবনিয়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র খায়রুল আমিন(৪৩),কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম শিয়াপাড়া এলাকার মৃত আবদু সত্তারের পুত্র মাহাবুব তৈয়ব( (৬৪),বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর এলাকার মৃত নজরুল মিয়ার পুত্র নুর ইসলাম(৫০),কক্সবাজারের চকরিয়ার দরগাহ পাড়ার মৃত ডা: আব্দুল মোতালিবের পুত্র আবদুল হালিম,কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর দক্ষিন মেধাকচ্ছাপিয়া শান্তিবাজার এলাকার মৃত আবদু শুক্কুরের পুত্র জুলফিকার আলী ভুট্টু(৪৮),কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব হাজী পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ সেলিম (২৮) এবং কক্সবাজারের চকরিয়ার উপজেলার গর্জনিয়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র শাহাব উদ্দিন(২৮)।

আটককৃত চক্রটি জানায়, তারা আটককৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মের আদলে তৈরী নকল ইউনিফর্ম, দেশীয় অস্ত্র এবং অন্যান্য সামগ্রী মূলত বিভিন্ন ডাকাতদলের নিকট বিক্রয় এবং ক্ষেত্রবিশেষ ভাড়ায় প্রদান করে থাকে। এছাড়াও উদ্ধারকৃত মোবাইল ও সিম ব্যবহার করে ক্রেতা ও ভাড়াগ্রহনকারীদের সাথে যোগাযোগ স্থাপনসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জব্বার বলেন,গ্রেফতারকৃত ৭ ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...