সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক যুবককে পুলিশে তুলে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন মুন্না (২২) নামে এক যুবককে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড কেন্দুয়ার গোষ্ঠি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং স্থানীয় ইউপি সদস্য মো. তাহের।

কিশোরীকে ধর্ষণের খবর পেয়ে থানা ওসির নির্দেশে কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ধর্ষক ও কিশোরীকে আটক করেন।

স্থানীয় সূত্রে ও তথ্যে জানা যায়, কিশোরীর বয়স ১৬ বছর ৪ মাস ১৮ দিন। ধর্ষক নাছির উদ্দীন মুন্নার বয়স ২২ বছর ১ মাস ৪ দিন। কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার গোয়ালনগর ইউনিয়নের ধলিয়ারচর হলেও, বর্তমানে তার পিতা মো. আলা উদ্দিন জমি কিনে খোয়াজনগর গ্রামে বসবাস করছেন।

ধর্ষকের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায় হলেও, তার পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর হামজারবাগ কলোনীর ঠিকানা উল্লেখ রয়েছে। কিশোর ও যুবকের পরিচয়পত্রে একই ঠিকানা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টার দিকে কিশোরীর পরিবারের কেউ বাসায় ছিল না। কিশোরীর মা বড় বোনের বাসায় গিয়েছিলেন। এ সুযোগে যুবক বাড়িতে প্রবেশ করেন।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন। তবে অন্য সূত্রে দাবি করেন, কিশোরী ও যুবকের মধ্যে পূর্বপরিচয় থাকতে পারে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কও থাকার সম্ভাবনা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুজবও ছড়িয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের পরিবারকে খবর দিলে তারা আসতে অস্বীকৃতি জানায়। কিশোরীর বয়স কম হওয়ায় এবং নানা জটিলতা বিবেচনায় স্থানীয় জনতা যুবককে পুলিশের হাতে তুলে দেন। ইউপি সদস্য মো. তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে থানায় রয়েছে দুজনেই। আমরা বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেব।’

এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...