বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিশ্বনেতারা শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ: পানিসম্পদ উপমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজকের বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

বিশ্বের অনেক প্রভাবশালী দেশ জননেত্রী শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। কভিড-উত্তর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে। যে কারণে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্বনেতা শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।

আজ শনিবার (৮ জুলাই) সকালে শরীয়তপুরের নড়িয়ায় ১৫০ শিক্ষার্থীকে ট্যাব, ৩৯টি প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু আমাদের নয়, খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও বড় প্রেরণার নাম। বিপদে-আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

তাই এই দেশের জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, একটি দেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়তে হলে তথ্যপ্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়া প্রয়োজন। কারণ, আজকের এই শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

তাই ছোট থেকেই ডিজিটাল প্রযুক্তি শিক্ষার মাধ্যমে মূল্যবোধসম্পন্ন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপসহীন, সৃষ্টিশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠলেই অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...