বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেট্রোরেলের দৈনিক আয় ২৬ লাখ টাকা

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁওয়ে যাত্রী পরিবহন থেকে এখন দৈনিক গড় আয় ২৬ লাখ টাকা।

শুক্রবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আয়ের এই তথ্য জানান এম এ এন ছিদ্দিক।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও খুলে দেয়া হয় যাত্রী পরিবহনের জন্য। আর অক্টোবরের শেষ অংশে যাত্রী পরিবহনের জন্য খুলে দেয়া হবে।

তিনি আরও জানান, মেট্রোরেলে এখন বর্তমানে দৈনিক গড়ে ৭০ হাজার দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করছেন। এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে এখন দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় ২৬ লাখ টাকা।

এম এ এন ছিদ্দিক বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশে সফলভাবে টেস্টসমূহ সম্পন্ন হওয়ার পর অক্টোবর ২০২৩ মাসের শেষ প্রান্ত থেকে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল এই তিনটি মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থেমে এই অংশের যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বাস্তবতার ভিত্তিতে মেট্রো ট্রেন থামার স্টেশনের সংখ্যা বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, অক্টোবর মাসের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী এই অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করবেন বলে আশা করছি। এই লক্ষ্যে আজ (শুক্রবার) থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ট্রায়াল রান চলতে থাকবে। এই টেস্টসমূহ শুক্রবার দিনে এবং অন্যান্য দিন রাতে করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...