বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন

কাপ্তাইয়ে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল)  বিকেল ৪ টা পর্যন্ত তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার ।

তিনি বলেন, ৬ষ্ট কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার ( ৩০ এপ্রিল)  বিকেল ৪ টা পর্যন্ত। চেয়ারম্যান পদে গত ২১ এপ্রিল পর্যন্ত ৫ জন মনোনয়ন পত্র অনলাইনে জমা করলেও ইতিমধ্যে আব্দুল ওহাব এবং বিপ্লব মারমা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার আরোও বলেন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা করলেও আরিফুল ইসলাম বাবু নামে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করলেও কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নাই।

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের   সদস্য ও সাবেক ইউপি সদস্য  সুইপ্রু মারমা ও  চাষী কামাল এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং  রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...