চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ৩২০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন ওরফে রিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সিনেমা প্যালেস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছালাউদ্দিন নোয়াখালীর সেনবাগ থানাধীন পূর্ব-ছাতারপায়া গ্রামের মৃত আহসান উল্লাহ ওরফে আমিনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
