বুধবার, ২৬ আগস্ট ২০২৬

তামিমের বিদায়ে দলে কোনো প্রভাব পড়বে না: লিটন

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শনিবার দ্বিতীয় ওয়ানডের লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের মাঝপথেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চলে যাওয়ায় চলমান সিরিজের শেষের দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস।

আজ শুক্রবার সকালে বিসিবির আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে লিটন জানান, দলের পরিবেশে প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।

তিনি বলেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সাম হাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়াই খেলতাম। আমার কাছে মনে হয় না এ রকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

গতকাল সংবাদ সম্মেলনে তামিমের অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার আগেই লিটনরা জানতে পারেন বিষয়টি। সদ্য বিদায়ী ক্রিকেটার তামিম তাদের মেসেজ দিয়ে জানিয়েছিলেন বিষয়টি।

লিটন বলেন, ‘আমি জানতে পেরেছি দুপুর ১টার দিকে। আমরা উপলব্ধি করতে পারিনি তিনি এমন কিছু করবেন। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাই। যাওয়ার আগে অবশ্য বড়ভাই (তামিম) বলে গেছেন দল প্রথমে।’

এদিকে তামিমকে ছাড়াই আজ দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল (শনিবার) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তার আগে আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামেন টাইগাররা। অবসর নেওয়ায় অধিনায়ক তামিমকে ছাড়াই দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি সেরেছেন টাইগার ক্রিকেটাররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...