বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঢাকা-১৭ উপনির্বাচন: বিরামহীন প্রচারে প্রার্থীরা

চট্টগ্রাম নিউজ ডটকম

জমে উঠেছে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচন। ভোটারদের দারে দারে ছুটছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চলছে জোর প্রচারণা। উপনির্বাচন হলেও নির্বাচনী এলাকায় প্রার্থীদের আয়োজনের কমতি নেই। মূল সড়ক থেকে অলিগলি পোস্টারে সয়লাব। চলছে বিরামহীন প্রচার।

বৃহস্পতিবার প্রচারে নেমে নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আরেক প্রার্থী হিরো আলমের দাবি, হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা।

মূলত বস্তি এলাকাগুলো টার্গেট করে প্রচার চালাচ্ছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার সাততলা বস্তিতে গিয়ে বাধার মুখে পড়লেও বৃহস্পতিবার নির্বিঘ্নেই প্রচার চালান ভাসানটেক বস্তিতে।

হিরো আলমের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই বুধবার তার উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে তিনি অভিযোগও জানিয়েছেন।

তিনি বলেন, এরা ক্ষমতাশালী দল। এদের ব্যবস্থা করবে না। আমরা কোনো অন্যায় করলে এতক্ষণ আমাদের ব্যবস্থা করবো। কালকে আওয়ামী লীগের লোকজন হামলা করেছেন। আপনারা সবাই দেখেছেন।

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বৃহস্পতিবারের প্রচার শুরু করেন পল্লবীর কালীবাড়ি এলাকা থেকে। বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ের এই উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। তাই, ভোটারদের কেন্দ্রে আনাটাই তার মূল চ্যালেঞ্জ।

মোহাম্মদ এ আরাফাত বলেন, নির্বাচনটা স্বল্প সময়ের জন্য। সেকারণে ভোটারদের মধ্যে, অনেকের ক্ষেত্রে অনাগ্রহ থাকতে পারে। ভোটারদেরকে আগ্রহী করে তোলার চেষ্টা করছি আমরা।

হিরো আলমের প্রচারে হামলার ব্যাপারে তিনি বলেন, কে বা কারা ওই হামলা করেছে তা তদন্ত করে দেখতে হবে। সব প্রার্থী যেন সমানভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে ইসির প্রতি দাবি জানান তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন করার অধিকার সবার আছে। সবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমরা যেহেতু সুন্দর, স্বচ্ছ নির্বাচন করতে চাই। আমাদের সবার কাছে আবেদন থাকবে, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে এই ধরনের কর্মকাণ্ড যেন আমরা না করি।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর ১ জুন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...