বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাকশাল কায়েম করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলেছিল। বাকশালও তারা কায়েম করেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে ক্ষমতায় আনার জন্য কোনো কোনো মহল খুবই তৎপর ছিল। কারণ আমাদের গ্যাস বিক্রির একটা প্রস্তাব ছিল।

আমি সিদ্ধান্ত দিয়েছিলাম যে গ্যাস বিক্রি করব না। অথচ খালেদা জিয়া লিখে দিয়েছিল যে, গ্যাস বিক্রি করবে। বিষয়টি তখন অনেক পত্রিকায়ও এসেছে।

আরও পড়ুন : গণতন্ত্র অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবর নির্বাচন। সেই নির্বাচনের আগে থেকেই তারা (বিএনপি) আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে। বাড়ি-বাড়ি গিয়ে তারা মানুষের ওপর অত্যাচার করেছে। আর নির্বাচনের দিন আমাদের আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান থেকে শুরু করে নেতাকর্মী কেউই ঘরে থাকতে পারেনি।

সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে তারা যে নির্যাতন চালিয়েছিল, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে দিয়েছে, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে।

শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে দক্ষিণাঞ্চলে কোনো সাংবাদিক যেতে পারতো না। কোনো সংবাদ পরিবেশন করতে পারতো না। একমাত্র জনকণ্ঠ পত্রিকা জোর করে কিছু সংবাদ পরিবেশন করতো।

তাদের কিছু সাংবাদিক গোপনে যেত এবং তথ্য আনতো। পরবর্তীতে তাদের দেখাদেখি অনেক পত্রিকা সংবাদ পরিবেশন শুরু করে। এটা হলো বাস্তবতা। বিএনপির নির্যাতনের সঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেই নির্যাতন চালিয়েছিল শুধু সেটার সঙ্গেই তুলনা করা যায়।

সরকারপ্রধান বলেন, বিএনপি কতো হাজার মেয়ের ওপর যে পাশবিক অত্যাচার। রাজশাহীর সেই ছয় বছরের রাজুফা। তার বাবা-মা নৌকায় ভোট দিলো কেন, সেজন্য তাকে গ্যাং র‌্যাপ করা।

মহিমাকে র‌্যাপ করা, সে তো আত্মহত্যা করেছে। খুলনার রুমা থেকে শুরু করে হাজার হাজার ঘটনা। তারপরই সেই সঙ্গে শুরু করলো অপারেশন ক্লিন হার্ট।

সেনাবাহিনী পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ এবং এক একজন নেতাকর্মী বা যাকে খুশি ধরে নিয়ে অমানবিক অত্যাচার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...