বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডেঙ্গু থেকে বাঁচতে জনগণের ভূমিকাও প্রয়োজন: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জুলাই) নগরীর ৩৫নং ওয়ার্ডে চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে মেয়র বলেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে, মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই, ক্রাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।

“ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ঔষুুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ঔষুধ গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষসময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এজন্য জনগণের প্রতি আহবান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত সুচিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।”

এসময় মেয়রের সাথে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...