চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে অংশ নেয়া ৬ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়ন পত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এই দুইজনের মনোনয়ন পত্র বাতিল করেন।
প্রার্থীতা বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া।
বৈধ প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপি থেকে দীপক কুমার পালিত ও গণমুক্তি জোট থেকে রশিদ মিয়া।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে।
