বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী জাইকা: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি ও তার দল পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও বড় অবকাঠামোতে বিনিয়োগে জাইকার আগ্রহ বেশি। কিন্তু আমাদের দেশের প্রকল্পের ধীরগতিতে তারা সন্তুষ্ট নয়। আমাদের প্রকল্প প্রক্রিয়ায় সময় বেশি লাগে। একই ধরনের কাজ তাদের দেশে দ্রুত হয়ে যায়। তাদের মতো আমরা দ্রুত কাজ করতে পারি না।

তবে, আমরা তাদের বুঝিয়েছি যে, আমাদের দেশের নিয়ম-কানুনগুলো মানতে হয়, সংসদে জবাব দিতে হয়, এ জন্য একটু সময় লাগে। আমরা এর মধ্যেও চেষ্টা করব যাতে প্রকল্পের কাজ দ্রুত করতে পারি।

তারা চলমান প্রকল্প ঘুরে দেখেছেন। আড়াইহাজার প্রকল্প দেখে তারা সন্তুষ্ট। তাদের সম্পদ আছে, ইচ্ছাও আছে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়।

জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি বলেন, বাংলাদেশ সব সময় জাইকার কাছে গুরুত্বপূর্ণ দেশ। আমরা কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছি। প্রকল্পগুলো দেখে আমি নিজে সন্তুষ্ট।

বিশেষ করে ঢাকায় এমআরটি প্রকল্প, আড়াইহাজারে এসইজেড প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্প পরিদর্শন করেছি। অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জাইকা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও সহায়তা করতে আগ্রহী।

জাইকার সুদের হার বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, জাপান সরকারের সিদ্ধান্তে জাইকার সুদের হার বাড়ানো হয়েছে। আমরা মনে করি আন্তর্জাতিক বাজারের বিবেচনায় সুদের হার বাড়ানো হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্যই সুদের হার বাড়িয়েছে জাইকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...