বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামা‌টির লংগদু‌তে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মোটর সাইকেল চালক মো. রু‌বেল (৩২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামী রু‌বেল লংগদু উপ‌জেলার গাউসপুর মাষ্টারপাড়ার বা‌সিন্দা মা‌নিক বেপারীর ছে‌লে।

আজ বুধবার (৫ জুলাই) রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এই এম ইসমাইল হো‌সেন এই রায় দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, রাঙ্গামা‌টি লংগদু উপ‌জেলার বগাচত্তর ইউনিয়‌নের গাউসপুর ফ‌রেস্ট অ‌ফিস এলাকায় জঙ্গ‌লে ২০১৬ সালের ২৭ আগস্ট ৯ বছরের শিশুকে ধর্ষণ করেন মোটরসাইকেল চালক মোঃ রু‌বেল। শিশু‌টি‌কে গাউসপুর মাষ্টারপাড়া পৌ‌ঁছে দেওয়ার কথা ছিল। তার মা ঢাকার পোশাক শ্রমিক ও বাবা চট্টগ্রা‌মের রিকশা চালক। শিশু‌টি লংগদুর মামার বা‌ড়ি‌তে থা‌কে। এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে লংগদু থানায় মামলা করেন। ২০১৬ সালের ৭ ডি‌সেম্বর আসামি রু‌বে‌লের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপ‌ক্ষের উপস্থা‌পিত দা‌লি‌লিক স্বাক্ষ্য, ফ‌রেন‌সিক সাক্ষ্য শে‌ষে এ রায় প্রদান ক‌রেন।

রা‌য়ে শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রু‌বেলকে যাবজ্জীবন ও ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছ‌রের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...