মঙ্গলবার, ১২ মে ২০২৬

নিম্নমানের মিষ্টি রাখায় বান্দরবানে বনফুলের মালিক কারাগারে

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে নিন্ম মানের মিষ্টিদ্রব্য (রস মালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল শাখার মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ( ৫ জুলাই) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এএসএম এমরান এ আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো খোরশেদ আলম বান্দরবান পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড ক্যাংভিটা এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে ও বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদ সড়কের ইসলামিয়া পাঠাগার ভবনের বনফুল এন্ড কোং শাখার স্বত্তাধিকারী।

অভিযুক্ত খোরশেদ আলমের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সুত্রে জানাযায়, গত ১৫ জুন বেলা ১২ টায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫২ ঙ ধারা মতে নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশের নেতৃত্বে বান্দরবান পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ সড়ক ইসলামিয়া পাঠাগার ভবনের বনফুল এন্ড কোং শাখায় অভিযান পরিচালনা করেন।এসময় বিক্রয়ের উদ্দেশ্যে সুসজ্জিত অবস্থায় নিন্মমানের মিষ্টি দ্রব্য (রসমালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল এন্ড কোং শাখার মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতে বান্দরবান জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ (৫জুন) খোরশেদ আলম আত্নপক্ষ সমর্থনে আদালতে জামিন আবেদন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বান্দরবান জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ জানান, জনগনের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।এসময় নিন্মমানের মিষ্টি সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সুসজ্জিত অবস্থায় রাখার দায়ে বান্দরবান বনফুল এন্ড কোং এর মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়।এরই প্রেক্ষিতে আদালত আজ খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, নিরাপদ খাদ্য অফিসারের দায়ের করা মামলায় বান্দরবান বনফুল এন্ড কোং এর মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আরও পড়ুন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...