বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঘাটফারবেগ কবরস্থানে ২ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফারবেগ কবস্থানের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ রবিবার (২ জুলাই) তিনি এই অনুদান প্রদান করেন।

তিনি অনুদান প্রদান পরবর্তী ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের ঘরে ঘরে গিয়ে ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা বিনিময় করেন এবং ২০ টি পরিবার কে নগদ সহায়তা প্রদান করেন।

এসময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন আমরা সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকি। আমরা শুধু ভোট আসলে ভোট চাইতে জনগণের ঘরে যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে ও পরে সুখে-দুখে মানুষের পাশে থাকে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা আজকে বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, উপবৃত্তির টাকা পাচ্ছেন। তিনি আপনাদের টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। তাই আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে উনি দীর্ঘজীবী হোন এবং আমৃত্যু এই দেশের নেতৃত্ব দিতে পারেন।

অনুদান প্রদান কালে উপমন্ত্রী’র সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গিয়ায়া উদ্দিন, টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, বখতিয়ার ফারুক, আতিক উল্লাহ, গিয়াস উদ্দিন, বজল আহমেদ, মোঃ লোকমান, সাজ্জাদ আলী সাজু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...