বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে কোরবানির মাংসের হাট

মো. মহিউদ্দিন

ঈদুল আজহায় কোরবানির মাংসের একটা অংশ পেয়ে নিম্ন আয়ের মানুষেরা। বিলিয়ে দেওয়া মাংস সংগ্রহ করে কিছু অংশ নিজেদের জন্য রাখেন তারা। বাদবাকি মাংস বিক্রি করেন। আনোয়ারা কর্ণফুলী নানা স্থানে কোরবানির মাংস বিক্রির ক্ষণস্থায়ী এরকম হাট বসতে দেখা যায়।

তেমন দৃশ্য দেখা গেলো কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায়। সেখানে বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি করা হচ্ছ। তাদের সঙ্গে যুক্ত হয়েছে কসাইদের নিয়ে আসা গরুর মাথা, লেজ ও চামড়া থেকে সংগ্রহ করা মাংস। দাম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি।

আবার অনেকে ওজন করে মাংস কেনাবেচা হয় না, হয় অনুমান করে। বিক্রেতার ব্যাগে যে পরিমাণ মাংস আছে তা আন্দাজ করে দরদাম করেন ক্রেতা।

বেলাল হোসেন। দিনমজুরের কাজ করেন। থাকেন মইজ্জ্যারটেক এলাকায়। দুপুর ৩টায় তিনি একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হন। প্রচণ্ড গরমের মধ্যে বিভিন্ন বাসাবাড়িতে বেলা ২টা পর্যন্ত ঘুরে সংগ্রহ করেছেন মাংস।

বেলাল হোসেন বলেন, ‘প্রায় ১০ কেজি মাংস পাইছি। দুই-তিন কেজির মতো নিজের লাইগ্গা রাখছি। ৬/৭ কেজি মাংস বেচচি ৪ হাজার টেহায়। আমি গরিব মানুষ। ঘরে বউ বাচ্চা আছে। এই টাকায় তেল, পেইজ, মসুল্লা কিনব। কিছু টাকা নিজের কাছে রাখব।

মইজ্জ্যারটেকে মাংস কিনতে এসেছেন জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী। কোরবানি দেয়ার সামর্থ্য আমার নেই। ঘর ভাড়া, সন্তানের স্কুল ফি আর সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ঘরে আমার মেয়ে ও স্ত্রী আছে। তাদের জন্য কিছু কেজি মাংস কিনছি। আড়াই হাজার টাকা নিয়েছে।

মইজ্জ্যারটেকে শুধু নিম্ন আয়ের মানুষই মাংস কেনেন না। এখানে মাংস কিনতে ভিড় করেন খাবার হোটেলের মালিকরাও।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...