শনিবার, ২ মে ২০২৬

৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, মাহতাব উদ্দীন চেয়ারম্যান-আ জ ম নাছির সদস্য সচিব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জুলাই-২০২৩ সোমবার কিং অফ চিটাগাং এ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং বর্তমান কমিটির সকল কর্মকর্তা, সদস্যদের নিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আযহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন কয়েকটি ইউনিট ও যেসকল ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো অনুষ্ঠিত হয় নি তা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে এবং ইতোমধ্যে স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করে অসমাপ্ত কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো বলা হয়, আগামী ৫ জুলাই-২০২৩ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করে তুলতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হবে এবং সম্মেলন সফল করার লক্ষে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হবে। সভার শুরুতে ত্যাগে মহিমায় উদভাসিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নগরবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয় এবং এই পবিত্র ধর্মীয় উৎসবটি ভাব গম্ভীর পরিবেশে সৌহার্দ্য সম্প্রীতিময় ঔদার্য্যরে সাথে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। তৃণমূল স্তরের নেতাকর্মীদের সহায়তায় সাংগঠনিক কাঠামোগুলো গঠনের কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গঠনতান্ত্রিক নীতিমালা ও শৃঙ্খলা বজায় রেখে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটিগুলোর তৃণমূল স্তরের নেতাকর্মীদের আকাক্সক্ষা অনুযায়ী গঠন করা এবং এ পর্যন্ত যে কমিটিগুলো গঠন হয়েছে তা গঠনতান্ত্রিক নীতি মোতাবেক এবং সর্ব সম্মতভাবেই হয়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নির্ধারিত সময়ে যাতে সুসম্পন্ন হতে পারে সে জন্য সকল স্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে সংগঠন থেকে যে নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই সম্পন্ন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থানা, ওয়ার্ড ও যে কয়েকটি ইউনিট সম্মেলন সমাপ্ত হয় নি সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের ব্যত্যয় ঘটলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যকরি কমিটি ঐ সকল সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনে মহানগর আওয়ামী লীগ সরাসরি উদ্যোগ গ্রহণ করবে এবং এ ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হবে তা যদি পালন করা না হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমরা আগেও চেয়েছিলাম এবং এখনো চাই তৃণমূল স্তরের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হউক। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, স্থানীয় নেতৃত্বের অসহযোগিতায় সম্মেলন বিলম্বিত হয়েছে। যে সমস্ত কমিটিগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা যেন পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মূল্যায়ন করে কমিটি গঠন করেন এবং তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তৃণমূল থেকে প্রতিটি ওয়ার্ড, থানায় কোনপ্রকার ভেদাভেদ রাখা যাবে না এবং দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাকেই প্রার্থী নির্বাচন করা হবে তাকে অবশ্যই বিজয়ী করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত ২নং জালালাবাদ ওয়ার্ড এর সভাপতি দায়িত্ব শাহজাদা কাজী এম. এ মালেককে দেওয়া হয়।

তিনি আগামী ১লা জুলাই শনিবার সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন ইস্টার্ন জোনের চেয়ারম্যান মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐদিন সকাল ১০টায় মরহুমের কবর প্রাঙ্গণের খতমে কোরআন, দোয়া ও মিলাদ, পুষ্পমাল্য অর্পন শেষে কবরপ্রাঙ্গণে আলোচনা সভার কর্মসূচী ঘোষণা করে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব আবদুচ সালাম, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মোঃ শহিদুল আলম, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আহমেদ ইলিয়াছ, এড. কামাল উদ্দীন আহমেদ, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, ড. নিছার উদ্দীন মঞ্জু, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো আমরা সেভাবে গ্রামে তা পৌঁছে দিতে পারিনি। আমরা চাই, আরও বেশি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...