বুধবার, ১৯ আগস্ট ২০২৬

১০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইপিজেড থানা আওয়ামী লীগ

সকল কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আমাদের আছে: হুইপ আবু সাঈদ স্বপন

হাজী সুলতান নাছির সভাপতি ও সেলিম আফজল সা.সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

১০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইপিজেড থানা আওয়ামী লীগ। আজ রবিবার সকাল ১০টায় নগরীর ইপিজেড থানাধীন রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সুলতান নাছির উদ্দিনকে সভাপতি ও সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ইপিজেড থানা আওয়ামী লীগের সদ্য প্রাক্তন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম.এ লতিফ। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহŸায়ক মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী, রোটা: হাজী ইলিয়াছ, কামরুল হাসান বুলু, হাজী জহুর আহমদ কোং, হাজী সুলতান নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক হাজী জিয়াউল হক সুমন, ওয়ার্ড আ.লীগ সভাপতি হাজী মোঃ আসলাম, নারী নেত্রী শারমিন সুলতানা, ফরিদ উদ্দিন বাবর, সেলিম আফজল, লোকমান হাকিম, এড. শামসুল আলম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগের হাত শক্ত করতে সম্মেলন ও নতুন কমিটির বিকল্প নেই। দলের ঐক্য প্রতিষ্ঠায় এবং অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ে তৃণমূল স্তরে পরীক্ষিত ত্যাগী নেতারাই সবচেয়ে বড় ভরসা। তাদের প্রতি বিশ্বাস ও আস্থার জায়গাটি আমরা মজবুত করতে চাই। আমরা জানি সকল কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আমাদের আছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জন্ম থেকেই আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে বাঙালির অধিকার ও স্বার্থ প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামে রাজপথে ছিল। নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়েও আওয়ামী লীগ কখনো ধ্বংস হয়নি; বরং সে স্তুপ থেকেই বেরিয়ে এসে নবরূপে শক্তিশালী হয়েছে জাতির মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন। যে কোনো অপশক্তিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের শক্তি ও ক্ষমতার কোন ঘাটতি নেই এই সামর্থ্যরে কথা অবশ্যই আমরা সাহসিকতার সাথে জানান দিতে পারি।

সম্মেলনের প্রধান বক্তা আ জ ম নাছির উদ্দীন বলেন, মার্কিন ভিসা নীতি ও সেনশন নিয়ে বিএনপির আস্ফালন ও লাফালাফি বেড়েছে। আমরা এটাও জানি মার্কিন ভিসা নীতি ও সেনশন বিএনপির জন্যই বোমেরাং হবে। কেননা আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। কেননা আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। বিএনপি জামাত জনগণের দল নয়, তাই তারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায়।

সবশেষে বিকেলে সম্মেলনের ২য় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে হাজী সুলতান নাছির উদ্দিনকে সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...