বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ২৩ জন

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে রবিবার (২৫ জুন) দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ৯ জন প্রার্থী। প্রথম দিনে ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ফলে দুই দিনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন মোট ২৩ জন।

রবিবার (২৫ জুন) দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন, জহুর আহমদ চৌধুরীর সন্তান মহানগরীর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. বি. এম শাহজাহান, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন।

গতকাল রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে প্রথম দিনে প্রথম দিনে ১৪ জন মনোনয়ন সংগ্রহকারীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য মো.শফর আলী, এ কে এম বেলায়েত হোসেন, চার নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দি খালেদ, মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা.আফছারুল আমীনের ভাই মো.এরশাদুল আমীন, স্ত্রী সাবেক সংসদ সদস্য কামরুন নেছা, ছেলে মো.ফয়সাল আমীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আসলাম হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী।

আগামী সোমবার বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত ২২ জুন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (২৪ জুন ) থেকে সোমবার (২৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী
সোমবার (২৬ জুন) পর্যন্ত পাচঁটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন।

গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...