বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর;

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান থেকে: প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ২৩শে জুন সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে একই সাথে বান্দরবানের লামা, আলীকদম, রোয়াংছড়ি,রুমা,থানচি,নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর দলীয় কর্মসূচি পালন করেছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৩ টায় বান্দরবান জেলা আওয়ামী লীগ এর আয়োজনে আনন্দ র‍্যালী বের করা হয়,হাজারো নেতাকর্মীদের অংশগ্রহনে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এর সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান,আঞ্চলিক পরিষদের সদস্য,কাজল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু মারমা,অজিত কান্তি দাশ,চৌধুরী প্রকাশ বড়ুয়া,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম।এসময় বক্তারা স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এর ভূমিকা তুলে ধরেন,এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩০০ নং আসন থেকে ৭ম বারের মতো বীর বাহাদুর উশৈসিং কে নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সে অনুযায়ী দলীয় নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ,কর্মী সমর্থক বৃন্দ।

সমাবেশ শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলা।পরে জেলা আওয়ামী লীগ এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  থেকে:বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে কাপ্তাই উপজেলা  আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে বর্ণাঢ়্য র‍্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে  অংশ নেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুইছাইন চৌধুরীর  সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সহ-সভাপতি  প্রকৌশলী আব্দুল লতিফ,  সহ-সভাপতি বিদর্শন বড়ুয়া,   সহ-সভাপতি কাজী মাকসুদুর  রহমান বাবুল,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ  উপজেলা এবং  ৫টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা  বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে একত্রিত হয়ে হিংসা বিদ্বেষ,দলীয় কোন্দল ভুলে মাঠে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , রাঙ্গামাটি থেকে: দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে দলীয় নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, চিংকিউ রোয়াজা, অংসুইপ্রু চৌধুরী, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতা সংগ্রাম ও মানুষের অধিকায় প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অন্যতম সোচ্চার ভুমিকায় ছিলো। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসম্প্রদায়িক দল, টানা তিনবার ক্ষমতায় থাকার কারণে দেশের অন্যান্য অঞ্চলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে জাতীয় নির্বাচনে আবারো আওয়ামীলীগকে জয়ী করে মানুষের ভাগ্য পরিবর্তনের আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দরা।এছাড়াও উপজেলারও দিবসটি পালন করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে দশটায় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে- সুকুমার চক্রবর্তী,স্বপন চাকমা, বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,সাথোয়াই মার্মা এবং সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সাহীদুল ইসলাম ও যুগ্ন সম্পাদক শুভাশিষ কর্মকার।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা- নেতৃবৃন্দ।এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি আনন্দ র‍্যালি বের করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ করে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

আরও পড়ুন

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।গত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলাধীন দক্ষিণ সলিমপুর এলাকায়...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মাজেদ, তাকে...