ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে বৃহস্পতিবার (২২ জুন) এ পদায়ন করা হয়।
আদেশে রমনা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাকে ডিএমপির প্রটেকশন বিভাগে (কেপিআই/গার্ড) এবং ওয়ারী গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আজহারুল ইসলামকে ডিবি রমনা বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) শাওন কুমার সরকারকে লজিস্টিক বিভাগে এবং লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমানকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।
