চট্টগ্রাম নগরীর কমনওয়েলথ ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টায় তিনি উপস্থিত হন। এ সময় চট্টগ্রামে শুভেচ্ছা সফররত ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কিলতানের কমান্ডিং অফিসার কমান্ডার অরিজিত পান্ডে তার সঙ্গে ছিলেন।
কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে হাইকমিশনার পুষ্পস্তবক দিয়ে অবিভক্ত ভারতের ২০৭ জন সৈনিককে সম্মান জানান। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন।
এর মধ্যে বর্তমান পাকিস্তানের ৭৭ জন এবং বাংলাদেশের ১০ জন সৈন্য রয়েছে। শহীদ সেনাদের সম্মানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটি অনার গার্ড প্যারেড করা হয়।
