বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বান্দরবানে আ. লীগের প্রার্থী শামসুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

সব নির্বাচনী আলোচনা সমালোচনার শেষ হলো বান্দরবান পৌরসভার উপনির্বাচনের। উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোন প্রার্থী না থাকায় মো. সামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি মৃত্যুবরণ করেন। এ কারণে নির্বাচন কমিশন গত ১লা জুন বান্দরবান পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. সামসুল ইসলাম ছাড়া অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় না থাকায় তিনি বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হন।

আগামী ২৬ জুন সরকারি ভাবে নির্বাচন কমিশন এ বিষয়ে ফলাফল ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

তিনি জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সামসুল ইসলাম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

সোমবার (১৯ জুন) মনোনয়নপত্র বাছাইয়ে সামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। সে হিসেবে অন্য কোন প্রার্থী না থাকায় সামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বান্দরবান আওয়ামী লীগে তরুণ প্রজন্মের উদীয়মান ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত সামসুল ইসলাম ১৯৯২ সালে ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পর সামসুল ইসলাম জানান, জনগণের দোয়া ও দলের নেতাকর্মীদের প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছি। বান্দরবান পৌরসভার প্রয়াত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুবিধা ও অসুবিধাগুলো চিন্তা করে আগামীতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...