বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বন্দরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) দিনগত গভীর রাতে বন্দর থানাধীন কাস্টমস ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী সরকার আটী গ্রামের জসিম মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া ওরফে টারজান (২০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকসীচর গ্রামের মো. নাছির ফকিরের ছেলে মো. হৃদয় ফকির (২০) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর কবিরাজপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসাইন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

তিনি বলেন, গতকাল রাতে বাচ্চু মিয়া নামে একব্যক্তি সল্টগোলা ক্রসিং থেকে গোসাইলডাঙ্গা যাওয়ার সময় টোল রোডের মুখে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তিনি চিৎকার করলে টহল পুলিশ হৃদয় মিয়া প্রকাশ টারজানকে গ্রেপ্তার করে। কিন্তু তার সহযোগীরা পালিয়ে যায়। পরে টারজানকে নিয়ে অভিযান চালিয়ে বন্দর থানাধীন কাস্টম মোড় থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছোরা, ছিনতাই করা টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি টারজানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...