সোমবার, ১০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা, দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসদরের ইয়াকুবনগর গ্রামের নুরুল আবচারের ছেলে যুবদল নেতা রবিউল হোসেন বাবলু (৩২) ও মধ্যম ইয়াকুবনগর গ্রামের মৃত আলী আহমদের ছেলে আলমগীর প্রকাশ পিস্তল আলমগীর (৩২)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় সীতাকুণ্ডের নুনাছড়া বটতলা পেট্রল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে যুবলীগ নেতা ইউসুফকে বাবলু ও আলমগীরসহ তাদের সঙ্গে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর তারা আত্মগোপনে চলে যায়। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের খবর পেয়ে বড় দরোগারহাট সহস্র ধারা ঝর্ণার সংলগ্ন স্লুইস গেট এলাকায় উপপরিদর্শক (এসআই) মুকিব হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার আসামি। তারা দুজনে যুবদলের দুর্ধর্ষ অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। তারা ২০১৩-২০১৪ সালের অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত। তাদের মধ্যে যুবদল ক্যাডার বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। যার মধ্যে বাবলুর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের পরবর্তীতে তাদের রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...