বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জাপা নেতাদের কড়া ভাষায় কথা বলার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতীয় পার্টির কোনো কোনো নেতা বিএনপির থেকেও কড়া ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করছেন। জানি না কেন এ রকম করে কথা বলছেন তারা। তাদের এ রকম কড়া ভাষায় কথা বলার সুযোগ নেই। তারপরও তারা বলছেন। আমাদের আর বসে থাকলে চলবে না।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে ২০২২ সালে অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন : ধীরগতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে: বাণিজ্যমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা হয়তো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হেরেছি। তার মানে এই নয় রংপুরে আামাদের ভোট নেই। আমরা রাজনৈতিক কারণে কম্প্রোমাইজ করেছি, যার কারণে হয়তো এই ফল। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের অর্ধেকেরও বেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

আল্লাহকে হাজির নাজির করে আপনাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি না করে দ্বাদশ সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে রংপুরে এমপি নির্বাচিত করতে হবে। আমাদের এবার রংপুর সদর আসনে নৌকার এমপি করতেই হবে।

টিপু মুনশি বলেন, আজকে সারা পৃথিবীর কনসেপ্টে আমাদের অর্থনীতি, সার্বিক উন্নতির কারণে বিশ্বে রোল মডেল বাংলাদেশ।

সারা পৃথিবী যখন আমাদের রোল মডেল বলছে ঠিক তখন বিএনপি রাজনৈতিক কারণে সমালোচনা করছে। তারা সমালোচনা করবেই। এটি মাথায় রেখে জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের কাছে যাওয়ার মতো কর্মকাণ্ড আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী ছিল তা সবারই জানা। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো অবস্থায়। পাকিস্তানের অর্থনীতি এক সময় আমাদের থেকে ভালো ছিল।

এখন আমাদের থেকে অনেক খারাপ অর্থনীতি পাকিস্তানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক করেছেন, এখনো করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আবারও নৌকার জয় হবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...