বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পৃথক বজ্রপাতে তিন সন্তানের জননীসহ ২জন নিহত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ও পৌরসভার পালাকাটা এলাকায় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান (৪২) ও চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলে নারীসহ ২জন নিহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম পাশ্ববর্তী বিল থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে একই সময়ে দক্ষিণ কাকারা গ্রামে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতের জমিতে কাজ করার সময় মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান ঘটনাস্থলে নিহত হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বজ্রপাতে দুই নারী-পুরুষ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় কাকারা ইউনিয়নে একজন ও পৌরসভার পালাকাটা গ্রামে এক নারী নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...